প্রায়শ্চিত্ত

ট্রেনটা আবার ধীরে ধীরে স্পীড কমালো। সামনে কোনো স্টেশন আসছে বোধহয়। নাতাশা জাহিরের কথাগুলোই ভাবছিল। তাকিয়ে দেখল জাহিরের দৃষ্টি জানলার বাইরে। লাইনের দুপাশে ঘন সবুজের সারি। মাঝেমাঝে ফাঁক দিয়ে দুচারটে কুঁড়েঘর উকিঁ দিয়ে যাচ্ছে। একটু পরেই গাছের সারি পাতলা হয়ে … পড়তে থাকুন প্রায়শ্চিত্ত

ফেরা

মলি মা তোমার হলো? দেরি হয়ে যাচ্ছে না! এরপর কিন্তু ট্রেনটা মিস করবো আমরা। বাবার গলায় অস্থিরতা। মল্লিকা তাড়াতাড়ি ভেনিটি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেডরুম থেকে বেরিয়ে আসে। এই যে বাপি, আমি রেডি। আরে কি সুন্দর লাগছে রে তোকে আজ? সাগ্নিক … পড়তে থাকুন ফেরা

ব্রাউনিঙের কবিতা সংকলন

অরুণ যে আমার বিশেষ নিকট বন্ধু তা নয়। তবে একেবারেই আলগা বন্ধুত্বও নয়। তাই ওর বিবাহে বরযাত্রীর যাওয়ার নিমন্ত্রণ না পেলেও বৌভাতে যাবার অনুরোধ এড়াতে পারিনি। কিন্তু মুশকিল হল কি দেওয়া যায় উপহার হিসেবে? যেটাই ভাবি সেটাই বড়ো খেলো মনে … পড়তে থাকুন ব্রাউনিঙের কবিতা সংকলন

মধ্যরাতের সংলাপ

জীবনে একবার প্রেমে পড়লে সারা জীবন কলুর বলদের মতো সংসারের ঘানি টানতে হয়। অন্তত প্রথম প্রেমেই যদি আপনি বাজিমাত করতে পারেন। কিন্তু সেই সৌভাগ্য যে সকলের হয় তা নয়। যাদের হয় না। তারা ভাগ্যবান। জীবনে বারবার প্রেমে পড়ার সিংহদূয়ার উন্মুক্ত … পড়তে থাকুন মধ্যরাতের সংলাপ

সহবাস

অনেকদিন পরে খুব রূপসী এক ভদ্রমহিলার সাথে দেখা হল। রিমলেস চশমায় চোখের দৃষ্টির মধ্যে আত্মপ্রত্যয়ী দুটি চোখ। এরকম চোখ খুব বেশি দেখিনি জীবনে। বেশ ভরসা যোগায়। খুব  যে সমীহ জাগানো তীব্র দৃষ্টি তা নয়। কিন্তু মনে হয় আমার ভেতরটা যেন … পড়তে থাকুন সহবাস

হারজিৎ

এই শহরে বদলি হয়ে আসার পর আলাপ হলো অফিসের বড়বাবুর সাথে। ওনার সাথে আলাপটা ধীরে ধীরে বেশ জমে উঠল। ওনার অন্তঃকরণটা বেশ নির্মল। অফিসের কুটিল রাজনীতির বাইরেই থেকে গিয়েছেন বুঝলাম। আশ্চর্যও লাগল খুব। ক্ষমতা আছে বলতে হয়। দেখলাম চারিদিকের স্বার্থপরতার … পড়তে থাকুন হারজিৎ

অন্তঃসত্ত্বা

কদিন ধরেই বাড়িতে একটা চাপা টেনসন। খুব প্রয়োজন না হলে কেউ মুখ খুলছে না। রোজকার কাজকর্ম স্বাভাবিক নিয়ম মতো চললেও সে ঐ নিয়মটুকুই। তাতে না আছে আনন্দ না আছে প্রাণ। স্কুল থেকে ফিরে তাতানের তাই খুব খারাপ লাগে বাড়িতে ঢুকতে। … পড়তে থাকুন অন্তঃসত্ত্বা

অন্তেষ্টি ও একটি সাধারণ গল্প

টিভিতে খবরটা দেখেই মুনমুন অস্থির হয়ে উঠল। বাবা সকালবেলাটা পূবের ব্যালকনিতে ইজেচেয়ারে বসে খবরের কাগজটা আদ্যপান্ত শেষ করেন। গত কদিন ধরেই রমেনবাবু নিয়মিত খবরের দিকে চোখ রাখছিলেন। কালকেই টিভিতে মেডিকেল বুলেটিনে কিছুটা উন্নতির খবরে আশ্বস্ত হয়ে শুতে যান। মুনমুন জানে … পড়তে থাকুন অন্তেষ্টি ও একটি সাধারণ গল্প

অপ্রীতিকর

রানার সাথে আলপটা খুব বেশি দিনের নয়। কিন্তু এরই মধ্যে দৈন্দিন যোগাযোগটা সোসাল নেটওয়ার্কের ওয়াল ছাড়িয়ে মোবাইলের রিংটোন অব্দি পৌঁছিয়ে গিয়েছে। বিশেষ করে প্রতিদিন ভোর সকালে রানার আদরটুকু যখন মোবাইলে বেজে ওঠে, সে একটা মধুর তৃপ্তি রচনার কাছে। রানার সাথে … পড়তে থাকুন অপ্রীতিকর

আঁচল

বাটার শোরুমে হঠাৎই দেখা হয়ে গেল রনিতার সাথে। মাঝে যে বেশ কয়বছর চলে গিয়েছে সেটা খেয়াল ছিল না। খেয়াল হল রনিতার পাশে ওর মেয়েকে দেখে। রনিতা যতদুর মনে পড়ে পাঁচ চার। কন্যা কিন্তু এর মধ্যেই মাকে ছাড়িয়ে গিয়েছে লম্বায়। -লাস্ট … পড়তে থাকুন আঁচল