অসমাপ্ত সুইসাইড নোট

সুইসাইড নোটের শেষ লাইনটা লিখতে শুরু করেছি কেবল। ঠিক সেই সময়েই কলিং বেলটা বেজে উঠলো। এটা আমার একাদশ নম্বর সুইসাইড নোট। আগের দশটা  ছিঁড়ে ফেলতে হয়েছে কোন না কোন অঘটনের জন্য। তাই এবারে বেশ দিনক্ষণ রাশি নক্ষত্র দেখে শুনে লিখতে … পড়তে থাকুন অসমাপ্ত সুইসাইড নোট

মৃতভাষী

নিজের মৃতদেহ আগলে বসে থাকতে কেমন লাগে, সেই অভিজ্ঞতা আমার আগে ছিল না কোনদিন। কারই বা থাকে। কাল রাতে শোয়ার সময়েও টের পাইনি একদমই। পেলে না হয় আত্মীয় স্বজন যাও’বা কয়েকজন রয়েছে, একটা আগাম খবর দিয়ে রাখা যেত। কিন্তু এখন … পড়তে থাকুন মৃতভাষী

বর্ষার চিঠি

আমি কি গান গাব যে ভেবে না পাই- উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে। সত্যিই গত কয়েকদিন ধরে এমন অঝোর বৃষ্টি। সারাদিন। কখনো ঝিরিঝিরি তো কখনো মুষলধারে। মাঝেমধ্যে এক একটি দমকা হাওয়া যেন মনের মধ্যে এফোঁড় ওফোঁড় করে দিয়ে … পড়তে থাকুন বর্ষার চিঠি

টার্গেট

শিলিগুড়ির কাজটা শেষ করতে যতটা সময় লাগবে ভেবেছিল। ততটা সময় লাগলো না। বলতে গেলে একদিন আগেই টার্গেটের আয়ু শেষ হয়ে গেল সম্বিতের হাতের জাদুতে। কিন্তু দার্জিলিংয়ের হোটেল বুক করা রয়েছে আগে থেকেই। ফলে শিলিগুড়িতেই একটা দিন অলস ভাবে কাটাতে হলো। … পড়তে থাকুন টার্গেট

অপার্থিব নয়

ভুতের ভয় আমার নেই। কিন্তু তাই বলে যে ভয় পাই না তাও নয়। বিশেষ করে যে দিন গুলোতে সাগ্নিকের নাইট ডিউটি থাকত, আমি ভয়ে গুটিয়ে থাকতাম। সারারাত প্রায় জেগেই কেটে যেত। ঘুম আসতো না ভয়ে। ঠিক কিসের যে ভয় সেটা … পড়তে থাকুন অপার্থিব নয়

অসমাপ্ত ধারাবাহিক

সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই বিপাশার মৃত্যুটা মেনে নিতে পারছেন না বুঝতে পারছি। বিশেষ করে সুমনের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে অমন বিশ্রী ভাবে জড়িয়ে যাওয়ার পর যে সাংসারিক জটিলতার আবর্তে পড়ে হাবুডুবু খাচ্ছিল মেয়েটা। নারীবাদীরাই যেন খেপেছেন বেশি করে। ক্রমেই ধারালো … পড়তে থাকুন অসমাপ্ত ধারাবাহিক

উমাপ্রসাদের খাট

“এক” কি হোল বৌমা? মেয়ের দুধ আনো। আর কি থাকতে পারে? এই তো আসছি আমি। এই যে। রান্না ঘর থেকে তাড়াতাড়ি আসতে আসতে উত্তর দেয় রুমা। কই দেখি। উঁহু আর কান্না নয়। আর কান্না নয়। এই তো। এই যে আমি। … পড়তে থাকুন উমাপ্রসাদের খাট

কড়ে আঙুলের গল্প

সুবোধবাবুর জীবনে একটা ট্র্যজেডি আছে। কেন জানি না ভদ্রলোককে প্রথম দেখার দিন থেকেই সেই কথাই মনে হয়েছিল। ভদ্রলোককে কদাচিৎ হাসতে দেখা যেত। তাও সে হাসি বড়ো বিষন্ন, যেন দুঃখ দিয়ে ঘেরা। অনেকটাই ভদ্রতার খাতিরে হাসা। প্রায় নিঃসঙ্গ মানুষটিকে নিয়ে আমাদের … পড়তে থাকুন কড়ে আঙুলের গল্প

টোটকার সাতসতেরো

নিজের বউ বাদে সব মেয়েদেরই পরমা সুন্দরী বলে মনে হয়। না কোনো মহাপুরুষের বিশ্ব বিখ্যাত কোনো বাণী নয়। সাত বাই সতেরোর লিচুবাগান বাইলেনের আমার মুখরা সহধর্মিণীর মুখনিসৃত মুখরবাণী। বাণের মতো সোজা গিয়ে বেঁধে একেবারে মনের দূর্বলতম জায়গায়। সত্যি কথা বলতে … পড়তে থাকুন টোটকার সাতসতেরো

ডায়েরির শেষপাতা

এ পথ দিয়ে তো প্রায়ই যাই। কিন্তু এতদিন খেয়াল করিনি। আশ্চর্য্য! একে বারেই সামনা সামনি। অথচ এমন সুন্দর একটি দৃষ্টিনন্দন দোতলা বাড়ি আগে কোনোদিন চোখেই পড়েনি। আমার অফিস থেকে ফেরার পথে মাঝেমধ্যেই এই শর্টকার্ট রাস্তাটা ধরি। রাস্তাটা ঠিক ঐ সুন্দর … পড়তে থাকুন ডায়েরির শেষপাতা