জীবনের গল্পগুলি রোজকার জলছবি!
যুগের হাওয়ায় আমাদের ধৈর্য্যে পড়েছে টান, সময় নেই সময় নেই! তাই সাহিত্যকেও হ্রস্ব হতে হচ্ছে দিনে দিনে! অল্পেই রসাস্বাদনে আগ্রহী সংখ্যাগুরুজন! তাই ছোটগল্পের পাট চুকিয়ে বাঙালির অনুরাগ এখন অণুগল্পেই! কিন্তু অণুগল্প থেকে গল্পাণু হয়ে বাংলাসাহিত্য ক্ষীণায়ু হয়ে পড়বে না তো?


